❓ সচরাচর জিজ্ঞাসা
কোনো লুকোচুরি নেই। সব প্রশ্নের সৎ উত্তর।
যা জানতে চাও, এখানে না পেলে সরাসরি আমাদের জিজ্ঞেস করো।
Band 9 Hub আসলে কী?
Band 9 Hub একটি complete IELTS preparation platform। Diagnostic test, AI writing ও speaking feedback, Cambridge-style reading/listening practice, personalised study plan, vocabulary ও grammar course — সব এক জায়গায়, web আর mobile app দুটোতেই।
এটা কাদের জন্য সবচেয়ে কাজের?
যারা Academic বা General Training IELTS দিচ্ছো — উচ্চশিক্ষা, স্কলারশিপ, চাকরি বা PR-এর জন্য। বিশেষ করে যাদের কোচিংয়ে যাওয়ার সময় নেই, বা যারা writing/speaking-এ personal feedback পাচ্ছো না।
AI-এর feedback কতটা সঠিক?
আমাদের AI examiner অফিসিয়াল public band descriptors অনুযায়ী ৪টি criterion-এ score দেয়। এটা practice-এর জন্য খুব কাছাকাছি estimate, কিন্তু আসল পরীক্ষার score-এর গ্যারান্টি নয় — আসল score শুধু certified examiner দিতে পারেন।
Payment কীভাবে করবো?
bKash দিয়ে সরাসরি pay করতে পারবে — credit card লাগবে না। Instant bKash checkout চালু না থাকলে Send Money করে TrxID দিলেই আমরা verify করে Pro চালু করে দিই।
Free-তে কী কী পাবো?
Free account-এ সব free reading ও listening test, diagnostic test, প্রতি মাসে ৩টি AI writing ও ৩টি speaking evaluation, প্রতিদিন ১০টি AI tutor message এবং vocabulary flashcards পাবে।
Coaching center-এর থেকে এটা কেমন?
Coaching-এ সপ্তাহে ১-২ দিন speaking practice হয় আর সবাই একই feedback পায়। এখানে যখন খুশি unlimited practice, আর তোমার নিজের লেখা ও কথার ওপর line-by-line feedback — খরচও অনেক কম।
কতদিনের মধ্যে improvement দেখবো?
এটা নির্ভর করে তুমি কতটা নিয়মিত practice করো তার ওপর। প্রতিদিন ৪৫-৬০ মিনিট practice করলে বেশিরভাগ student ৪-৮ সপ্তাহে নিজের weak area-তে পরিষ্কার উন্নতি দেখে।
Subscription cancel করতে পারবো?
হ্যাঁ। আমাদের plan auto-renew হয় না — মেয়াদ শেষ হলে এমনিতেই free plan-এ ফিরে যাবে। আবার চাইলে যেকোনো সময় renew করতে পারো।
Mobile থেকে কাজ করে?
অবশ্যই। Android app Play Store-এ আছে, আর website-ও mobile-friendly। একই account দিয়ে দুই জায়গাতেই progress sync থাকে।
Cambridge-এর আসল test আছে?
আমরা Cambridge IELTS format ও question type হুবহু অনুসরণ করে practice test তৈরি করি। কপিরাইটের কারণে Cambridge বইয়ের content আমরা হুবহু দিই না।
Speaking practice কীভাবে কাজ করে?
তুমি microphone-এ উত্তর রেকর্ড করবে, AI সেটা transcribe করে fluency, vocabulary, grammar ও pronunciation-এ band score দেবে, সাথে একটি Band 8 model answer।
আমার data কি নিরাপদ?
তোমার essay, recording আর progress শুধু তোমার account-এ থাকে। আমরা কারো সাথে তোমার personal data বিক্রি বা শেয়ার করি না। যেকোনো সময় account delete করতে পারো।
এখনো প্রশ্ন আছে? আমাদের লিখে জানাও — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে উত্তর দিই। যোগাযোগ করো